গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রায় ১১ শ’ কোটি টাকার কর সংক্রান্ত ১২টি মামলা আপাতত শুনবেন না হাইকোর্ট।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসদরে মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মানবতাবোধ, মমত্ববোধ, ইতিহাসবোধ জাগ্রত করে দেশপ্রেমের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে নিজেকে ও দেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রচণ্ড গরমের মধ্যে চাহিদা বাড়তে থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো উন্নতি হয়নি। এতে লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দিনের কোনো কোনো ঘণ্টায় তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। শুধু তাই নয় পৃথিবীর একশ’রও বেশি দেশের বাজেটেই ঘাটতি থাকে।
ভূমিধসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিট' এবং ‘চারুকলা ইউনিট'-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর ১টায় প্রকাশ করা হবে।