সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী। তাদের মধ্যে ৮ হাজার ৬৭৫ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় ও ৩৮ হাজার ৬৯৯ জন গিয়েছেন বেসরকারিভাবে। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে শাহানারা বেগম (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।
ভারতের ওডিশায় দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ভারতের ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩-এ। আহত ৯০০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে. প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা
চাঁদপুরের হাজীগঞ্জে পোষা কবুতর বিড়ালের হাত থেকে বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন হাজী মমিন মিজি (৭০)। অসাবধানতাবশত সেই ফাঁদে পড়ে মারা গেলেন তিনি নিজেই ও সেই সঙ্গে তার স্ত্রী নূরজাহান বেগম (৬০)।
রাজধানীর যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও মো. জাহিদ (২৫)।
বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৮টার পর নগরীর বান্দ রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এই সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব। শুক্রবার (০২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈরে মসজিদের বাৎসরিক ধান উঠানোকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে আট জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষ কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ করে।