‍

খলিস্তানি নেতা অমৃতপাল সিংহ গ্রেপ্তার

খলিস্তানি নেতা অমৃতপাল সিংহ গ্রেপ্তার

খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে গ্রেপ্তার করল মোগা পুলিশ। পঞ্জাবের মোগা শহরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি সূত্রের দাবি, অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার পর তাকে গ্রেপ্তার করা হয়।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। যার মাত্রা ছিল ৬ দশমিক ১ পর্যন্ত। রোববার সকালে ভূমিকম্প দুটি ইন্দোনেশিয়ার কেপুলুয়ান বাতুতে আঘাত হানে।

অসহায়দের পাশে দাঁড়াতে সজীব ওয়াজেদ জয়ের আহ্বান

অসহায়দের পাশে দাঁড়াতে সজীব ওয়াজেদ জয়ের আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

চাকরি দেবে র‍্যাংগস মটরস

চাকরি দেবে র‍্যাংগস মটরস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‍্যাংগস মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার-এজিএম’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ঈদের দিন ৪ জেলায় পাঁচজন খুন, সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

ঈদের দিন ৪ জেলায় পাঁচজন খুন, সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের চার জেলায় পাঁচজন খুন হয়েছেন। শনিবার পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। এদিকে ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

গোপালগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

গোপালগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

গোপালগঞ্জের কোটলীপাড়ার ঘাঘর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে বা কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। 

২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

২০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ সিম ব্যবহারকারী

ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ সিম ব্যবহারকারী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদযাত্রায় ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ ৫২ হাজার ২৪০ জন মোবাইল সিম ব্যবহারকারী। শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত ৪ দিনের এ হিসেব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গোপালগঞ্জে ঈদের নামাজ শেষে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

গোপালগঞ্জে ঈদের নামাজ শেষে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ঈদের নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।