‍

ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ২৫

ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বগুড়ায় ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত

বগুড়ায় ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত

বগুড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের জামাত

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের জামাত

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের আকাশে সকাল থেকেই ছিল ঝকঝকে রোদ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ে, তবে আগের কয়েকদিনের মতো তাপমাত্রা বেশি ছিল না।

রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের জামাত আদায় করলেন আবদুল হামিদ

রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের জামাত আদায় করলেন আবদুল হামিদ

২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো: আবদুল হামিদ। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি: র‍্যাব ডিজি

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি: র‍্যাব ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। 

আখে‌রি জুমায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়

আখে‌রি জুমায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়

১৪৪৪ হিজরির আখে‌রি জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।শুক্রবার বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। সময়ের সাথে সাথে মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অ‌নে‌কেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সুদানে সংঘর্ষ

যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সুদানে সংঘর্ষ

সুদানের যুদ্ধরত বাহিনীগুলো শুক্রবার দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহ্বানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো তারা। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

আগামী সপ্তাহে পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন বাইডেন : রিপোর্ট

আগামী সপ্তাহে পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন বাইডেন : রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের প্রথম দিকে দ্বিতীয় মেয়াদে তার দীর্ঘ প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।