এই সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তখনই হবে, যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর করা হবে।
- ডিজিটাল ও ইংরেজি শিক্ষায় জোর দিলেন পার্বত্য মন্ত্রী
- * * * *
- ক্রীড়াঙ্গনের বিকাশ ও তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ফুটবলের বিকল্প নেই: হুমায়ুন কবির
- * * * *
- ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকার গুরুত্ব দিতে হবে: মৎস্যমন্ত্রী
- * * * *
- প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি
- * * * *
- নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা
- * * * *
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সদস্যদের অভ্যন্তরীণ বিরোধ পরিহার করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪২ জন ব্যবসায়ীর প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে।
ভারতের জনসংখ্যা চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
ঈদের ছুটিতে ঢাকায় ফাঁকা বাসায় টাকা-স্বর্ণালঙ্কার না রেখে যাওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ফেসবুকের মূল সংস্থা মেটা আবারও তাদের কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাই করতে যাচ্ছে। আজ বুধবার থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া।
আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতার পর সুদানে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ, তবে কয়েকঘণ্টার মধ্যেই আবার লড়াই শুরু হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অস্ত্রবিরতি চালু হয়। কিন্তু কয়েকঘণ্টা পরেই আবার সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আবার গোলাগুলির শব্দ শোনা যায় খার্তুমে।
আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিদিনই কোথাও-না-কোথাও আগুন। এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে।
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।