জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ রানু শফি নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম কামাল উদ্দিন। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এতে খরচ হবে ২৬৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের হাতে পাঁচ হাজার ‘বীর নিবাস’-এর চাবি হস্তান্তর করেছেন।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরে ছিল নিম্নমুখী। তবে গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে আবারও বেড়েছে সংক্রমণ। এছাড়া বেড়েছে মৃত্যুও।
আবার বিতর্কে জড়ালেন সুইস সুয়ারেজ। ফুটবল মাঠে মারামারিতে জড়িয়ে পড়লেন তিনি। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়ান সুয়ারেজ। পরিস্থিতি সামলাতে মাঠে নামাতে হয় মিলিটারি পুলিশ।
কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।