তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কায়রো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসেন আবারও দেশের নাম উজ্জ্বল করেছেন। বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।
শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কে উদ্ধার কাজে অংশ নিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ সদস্যের উদ্ধারকারী দলটি তুরস্ক যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে একাদশ সংসদের সীমানা বহাল রাখার পক্ষে মত এসেছে। মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা হয়েছে।
নেদারল্যান্ডসের হেগ শহরে বাংলাদেশ- নেদারল্যান্ডের ষষ্ঠ ইন্টার গভার্নমেন্টাল কমিটি’র সভায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা (বিডিপি-২১০০) এর দ্বিতীয় পর্যায়ে ২০২২ হতে ২০৩২ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ এর ২০ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আগামী কয়েক দিন রাতের ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকালে আবহাওয়া পূর্বাভাসে অধিদফতর এ তথ্য জানিয়েছে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মো: গোলাম সৈয়দ রিংকু নামে এক বাংলাদেশী শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এই ঘটনায় শত শত ভবন ধসে পড়েছে এবং চার হাজার ৩৭২ জনেরও বেশি মানুষ মারা গেছে।
প্রাইম ব্যাংক সিকিউরিটি লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ, স্মার্ট ও পরিশ্রমী কর্মী নেবে। আগ্রহীপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ মার্চ ২০২৩ পর্যন্ত।
কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার বিকালে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।