বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছানো হয়েছে। আগামী ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
সুদান
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের একটি জনাকীর্ণ বাজারে ড্রোন হামলায় নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
সুদানে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এলাকায় চালানো ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
মিসর-সুদান সীমান্তে এক বিমান হামলায় ৭২ জন বেসামরিক স্বর্ণখনি শ্রমিক নিহত হয়েছেন। একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সুদানের রাজধানী খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানায়, শনিবার (১০ অক্টোবর) সুদানের নীল নদ রাজ্যের একটি জনপ্রিয় স্বর্ণখনির এলাকায় এই হামলা চালানো হয়। বিবিসি জানিয়েছে, সকাল প্রায় ৬টায় একটি যুদ্ধবিমান খনি শ্রমিকদের শিবির লক্ষ্য করে পাঁচটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে শ্রমিকদের থাকার জায়গা ও গর্তগুলো ধসে পড়ে বহু মানুষ হতাহত হন।
ইথিওপিয়া সীমান্তসংলগ্ন দক্ষিণ-পূর্বাঞ্চলে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় ২৬ নারী ও ৪ শিশু নিহত হয়েছেন।
সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠের একটি বাজারে রোববার কামানের গোলার আঘাতে ২০ জনেরও বেশি নিহত হয়েছে।
সুদানের রাজধানীতে সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে ব্যাপক লড়াইয়ে মধ্যে একটি সুউচ্চ ভবনে আগুন লেগেছে।
মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান বলেন, সুদানের আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সহযোগী মিলিশিয়াদের দ্বারা সংগঠিত জাতিগোষ্ঠীগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় পশ্চিম দারফুর অঞ্চলে শত শত মানুষ নিহত হয়েছে।
সুদানে বিমান হামলায় অন্ততপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার দক্ষিণ খার্তুমের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্স জানিয়েছে।
উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনীর গোলায় অন্তত ৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।