১৩ নভেম্বর, ২০২৬
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি। প্রদর্শনীতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য নিজেদের আধুনিক জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও বিভিন্ন পণ্য তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
প্রদর্শনীর হল ৩-এ অবস্থিত আইটেল এনার্জির স্টলে দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন পণ্যের কার্যকারিতা দেখতে পারছেন। পাশাপাশি নিজেদের জ্বালানিসংক্রান্ত চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য ও প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।
বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করছে আইটেল এনার্জি। দেশের বাজারের চাহিদা ও স্থানীয় পরিবেশ বিবেচনায় উপযোগী পণ্য, প্রযুক্তি ও সেবা পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
আইটেল এনার্জির পণ্যসম্ভারে রয়েছে আবাসিক পর্যায়ের এনার্জি স্টোরেজ সলিউশন, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম। এ ছাড়া পণ্য কেনার আগে পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হলো পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলা। আমরা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বুঝতে চাই এবং তাদের দৈনন্দিন জ্বালানিসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান দিতে চাই। একই সঙ্গে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখাও আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠানটির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, আইটেল এনার্জি একটি বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড, যা নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি সুবিধা সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বাজারে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানিসংক্রান্ত চাহিদা পূরণে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা দিতে চাই আমরা। পণ্য নির্বাচনের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত প্রতিটি পর্যায়ে গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য।
বাংলাদেশে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা ব্র্যান্ডটির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। পণ্য কেনার আগের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত তাদের সমন্বিত সহায়তা কার্যক্রম আমাদের আস্থা জুগিয়েছে। বাংলাদেশি গ্রাহকদের কাছে এসব পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।
আগ্রহী দর্শনার্থীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আইসিসিবির হল ৩-এ আইটেল এনার্জির স্টল পরিদর্শন করতে পারবেন। সেখানে পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের জ্বালানিসংক্রান্ত চাহিদা নিয়ে আলোচনা এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্বের বিষয়ে মতবিনিময় করতে পারবেন।
উল্লেখ্য, ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে ১২ থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল ৩-এ অনুষ্ঠিত হচ্ছে।