১৩ নভেম্বর, ২০২৬
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে যেন ব্যাট নয়, খাপছাড়া তলোয়ার চালালেন ফারহান জানি। ইনিংসের শুরু থেকে শেষ একই স্টাইলে ব্যাটিং করলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ব্যাটার।
স্টাইল হলো বল দেখো আর সীমানাছাড়া করো। এমন বিধ্বংসী ব্যাটিংই করেছেন ফারহান। সোনারগাঁও ইউনিভার্সিটির বোলারদের বেধড়ক পিটিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরিও। তিন অঙ্ক স্পর্শ করার মুহূর্তও ছিল দেখার মতো।
১৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের চারদিকে এমন সেঞ্চুরি আজ আরো ১০টি হাঁকিয়েছেন ফারহান। আর মেরেছেন ৩টি। তার এমন ঝোড়ো ব্যাটিংয়ের দিনে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ইউল্যাব।
২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের অধিনায়ক শাবাব জামিল ফেরদৌসকে নিয়ে তাণ্ডব শুরু করেন ফারহান। ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ করেন তারা। অধিনায়ক শাবাব ২ ছক্কা ও ৩ চারে ৩৬ রানে আউট হলেও থামেনি তার ঝড়। শেষ পর্যন্ত ফারহানকে থামাতে পারেননি সোনারগাঁওয়ের কোনো বোলার।
১৭৮.৬৯ স্ট্রাইক রেটে ১০৯ রানে অপরাজিত থাকেন ফারহান। শুধু দুই ওপেনারই নন, ইউল্যাবের বাকি ব্যাটাররাও দুই অঙ্কে ঘর স্পর্শ করেছেন। তিনে নামা জাকিরুল আহমেদের ২৭ রানের বিপরীতে ২৬ রানে অপরাজিত থাকেন মারাজ মাহবুব নিলয়।