১৩ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী শেখ রাফিয়াল আফাক। সে মোট ১ হাজার ১৩০ নম্বর পেয়েছে।
রাফিয়াল আফাকের বাবা জামিল আক্তার চন্দনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মা নিগার সুলতানা শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক। শিক্ষক বাবা-মায়ের সন্তান রাফিয়াল ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
উপজেলায় বিজ্ঞান বিভাগে প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে রাফিয়াল জানায়, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। মানুষের সেবা করার পাশাপাশি একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। সেই লক্ষ্যেই আগামী দিনে আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে চায় সে।
রাফিয়ালের বাবা-মা জানান, ছেলের এ সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার স্বপ্ন পূরণে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন তারা।
রাফিয়াল আফাকের এ কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও স্বজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।