☰
✕

এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

১৩ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তারা এ হামলা চালায় বলে জানিয়েছে ইয়েমেনি সরকার। ব্যালিস্টিক মিসাইল হামলাকে ‘বেসামরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে সরকার।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইয়েমেনি সরকার হামলার তথ্য দেওয়ার আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনের রাজধানী সানা হলেও; বর্তমানে এটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। ফলে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।

ইয়েমেনি সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেছেন, “সর্বশেষ হামলা সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। এটি উত্তেজনা বৃদ্ধিকেও প্রকাশ করেছে।”

যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে পাল্টা হামলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: আলজাজিরা