☰
✕

ইউসিবিতে চালু হলো ‘ইউসিবি ইনোভেশন হাব’

১৪ নভেম্বর, ২০২৬

প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ‘ইউসিবি ইনোভেশন হাব’ চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর।

এ সময় ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘আজকের উদ্ভাবনে, আগামীর ভবিষ্যৎ নির্মাণ’ স্লোগানে প্রতিষ্ঠিত এই হাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিকস এবং ফিনটেক প্রযুক্তির ব্যবহারে কাজ করবে। এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সহজ, গতিশীল এবং গ্রাহকদের নিরাপদ ও নির্বিঘ্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়া সম্ভব হবে।