☰
✕

জাবিসাস-এর নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম

১৫ নভেম্বর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) এক বছরের নতুন উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

অধ্যাপক শফিকুল ইসলাম সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় অধ্যাপক শফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে সমিতি। একই সঙ্গে বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ছালেহ আহাম্মদ খানের মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।