১৫ নভেম্বর, ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইএইচএস (গ্লাস কারখানা) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ইএইচএস (গ্লাস কারখানা)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: পরিবেশ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইএইচএস (EHS) সংক্রান্ত বিষয়ে প্রোডাকশন, মেইনটেন্যান্স, ইঞ্জিনিয়ারিং, এইচআর (HR), এসসিএম (SCM) এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৬