১৫ নভেম্বর, ২০২৬
সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল। একইসঙ্গে সৌদি আরবে সন্ত্রাসবাদে অর্থায়ন করার অভিযোগও তোলা হয় এ দুজনের বিরুদ্ধে।
গতকাল শনিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন, ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের পুলিশ গ্রেপ্তার করে। এরপর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দেওয়া হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হয় এবং তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন বিচারক।
এরপর এ দণ্ড আপিল ও সুপ্রিম কোর্টও বহাল পরে। পরে মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় আদেশ জারি করা হয়।
শনিবারই পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের দণ্ড কার্যকর করা হয়।
সৌদির মন্ত্রণালয় সতর্কতা দিয়ে বলেছে, যারাই একই ধরনের অপরাধ সংঘটিত করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে অন্যতম হলো সৌদি আরব। দেশটিতে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র: খালিজ টাইমস