☰
✕

জনবল নেবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি

১৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটিতে ২টি পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ২ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এক নজরে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা অফেরতযোগ্য হিসেবে অনলাইনে পরিশোধ করতে হবে।