ট্রাম্পকে ফ্যাসিস্ট বললেন কমলা হ্যারিস

১৭ অক্টোবর, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। মঙ্গলবার রেডিও উপস্থাপক শার্লামগন থা গডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

হ্যারিস বলেছেন, নভেম্বর নির্বাচনে ভোটারদের ‘দুটি পছন্দ আছে ... এবং এটি আমাদের জাতির জন্য দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি।’

হ্যারিসের কথার রেশ ধরে শার্লামগন প্রশ্ন করেন, ‘অন্যটি ফ্যাসিবাদ সম্পর্কে। আমরা শুধু এটা বলতে পারি না?’

হ্যারিস সাথে সাথে উত্তর দেন, ‘হ্যাঁ, আমরা বলতে পারি।’

প্রথমবারের মতো হ্যারিস প্রকাশ্যে ট্রাম্প এবং তার শাসনের পরিকল্পনাকে বর্ণনা করার জন্য ফ্যাসিস্ট শব্দটি ব্যবহারের বিষয়ে সমর্থন করেছেন।