১৭ অক্টোবর, ২০২৪
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম। বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝরাচ্ছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে মাহফুজা আক্তার বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে। অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে ।
জানা যায়, বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে । অথচ ছেলে ও নাতিরা ঐ বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। তিনি বিগত দিনে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন তখন ছেলে ও নাতিরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
বৃদ্ধা সাহিদা খাতুন জানান,”ছেলে বেটার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে লাইনে ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশানের টাকা দিয়ে ঐ ঘর করা। সে ঘরে আমার জায়গা নেই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়।”
শাহ আলম জানান, ”মা জমি মেয়েদের লিখে দিয়েছে সে তার মেয়ের বাড়িতে থাকবে। আমার বাড়িতে ওর জায়গা নেই।” তিনি আরও বলেন, বাবারে আজ সারাটাদিন নামাজ নেই গোসল নেই বাইরে বসে আছি। আমার ছেলে আমাকে বহুবার মারধর কওে বের করে দেয়। এবার আমাকে মেরে ফেললেও আমি যাব না কোথাও।
বৃদ্ধার মেয়ে মাহফুজা আক্তার বলেন, আমার মাকে এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের করে দিয়েছে। একাধিক বার মারধরও করেছে। সেজন্য আমার বাড়িতে নিয়ে রাখতাম। মঙ্গলবার যখন আমার বাড়ি থেকে নিজের ভিটেবাড়িতে আসেন তখন মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরচেয়ে দু:খজনক ঘটনা আর কি হতে পারে। এঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল গাফ্ফার জানান, তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে পার্শ্ববর্তী তার মেয়ের বাড়িতে উঠিয়ে দিয়েছি। সন্ধায় তাদেরকে থানায় আসতে বলেছি।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে ওনি মূলত ব্যবস্থা নিবেন। ওনার তিন মেয়ে ও এক ছেলে পারিবারিক কিছু জামেলা ছিল ঠিক করা হবে।
এলাকাবাসী এই জঘন্য অপরাধের জন্য ছেলে শাহ আলমের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।