১৫ অক্টোবর, ২০২০
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৫অক্টোবার) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন-খলসি গ্রামের হ্যাচারির মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।
নিহতের ছোট ভাই জানান,মা ও বড় ভাইয়ের পরিবারসহ তারা ৬ জান থাকতেন। মা গতকাল আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে আমরা বাড়িতে ৫ জন ছিলাম। আমি পাশের ঘরে ঘুমাচ্ছিলাম । ভোর রাতে পাশের ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে গিয়ে দেখি ঘরের দরজা বাইরে থেকে আটকানো।দরজা খুলো দেখি যে আমার ভাই-ভবীসহ সকলের গলা কাটা। ভাই ও ভাবী আগেই মারা গিয়েছিল কিছুখন পর বাচ্চারাও মারা যায়।তবে তার ভাইয়ের ৬ মাসের শিশু কন্য মরিয়াম অক্ষত অবস্থায় আছে। তবে কি জন্য তাদের পরিবারের উপর এমন বরবরতা চালিয়েছে তা তিনি বলতে পারেননি।
কলারোয়া থানার ওসি হারান পাল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কে বা কারা এ নিসংশ হত্যা কান্ড চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ এ হত্যা কান্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।