☰
✕

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাঈদা পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, রাত ১১টা ৯ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানায়, ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০ নম্বরের রাঈদা পরিবহণের বাসটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।