☰
✕

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর, ২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক অশোক কুমার সাহা, এস এ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম ও আজাদ আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) ও ব্যাংকটির পর্যবেক্ষক মো. শরাফাত উল্লাহ খান সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন।