☰
✕

কাঁঠালবাগানের বহুতল ভবনে আগুন, ৩ জনের অবস্থা গুরুতর

১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসা নিচ্ছেন।

তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসকি সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ পর্যন্ত অগ্নিদগ্ধ ৫ জন রোগী আমাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, আহত সব রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওযা হচ্ছে। তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।