১৯ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে চারহাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এস.এম মাহফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সরিষা, মুগ ও খেসারির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এরমধ্যে মধ্যে সরিষা চাষে একবিঘা জমির জন্য জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং মুগ চাষের জন্য জনপ্রতি পাঁচকেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচকেজি এমওপি সার বিতরণ করা হয়।