১৯ নভেম্বর, ২০২৬
ভারতে পলাতক পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের রাজনৈতিক সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'পঞ্চম বাহিনী'র বিরুদ্ধে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 'পঞ্চম বাহিনী'কে সবাই চেনে। তাদের সবাই মিলে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, তাদের সর্বনাশা ষড়যন্ত্রের কাঠামো নষ্ট করে দিতে হবে। গোপালগঞ্জে কিছু লোক অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। সামনের দিনে আর ছাড় নয়। পঞ্চম বাহিনীকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশের টোকাইদের দিয়ে তারা জ্বালাও-পোড়াও করছে। রক্তপিপাসু নেকড়েকে প্রতিহত করতে হবে।