☰
✕

পাবনায় ইউএনও অফিসে ককটেল বিস্ফোরণ

১৯ নভেম্বর, ২০২৬

মধ্যরাতে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কার্যালয়ের নব নির্মিত অডিটোরিয়ামের ভেতরে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।

ইউএনও জানান, গতরাত দেড়টা থেকে পৌনে দুইটার দিকে নব নির্মিত অডিটোরিয়ামের পেছন দিকের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়। এঘটনায় ভেতরে থাকা দুটি চেয়ার পুড়ে গেছে ও এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ইউএনও বলেন, তিনজন মুখ বেধে অডিটোরিয়ামে জানালার গ্লাস ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনী ফুটেজ সংগ্রহ করে কাজ করছেন। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে পাবনা সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাসস্থল পরিদর্শন করেছে। অডিটোরিয়ামের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।