২৩ অক্টোবর, ২০২৪
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আকতার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে। রোকসানা ওই এলাকার জাকের আহমদের মেয়ে।
সাহারবিল ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় রোকসানা।