☰
✕

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

২০ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে বিমান চলাচল, ব্যাংকিং খাত ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

শন কেয়ার্নক্রস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাইবার নিরাপত্তাবিষয়ক নীতি ও কৌশল নির্ধারণে পরামর্শ দিয়ে আসছিলেন। তবে হঠাৎ তার পদত্যাগের কারণ হিসেবে বলা হচ্ছে, আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগেই নতুন পরিচালক নিয়োগের সুযোগ করে দিতে চান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে একের পর এক গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হলেও এসব ঘটনার সঙ্গে সাইবার হামলা কিংবা কোনো বিদেশি শত্রুপক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাও টানা তৃতীয় দিনের মতো অচল রয়েছে। জানা গেছে, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে কারিগরি ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

তবে বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় ধারাবাহিক এই বিপর্যয়ের প্রকৃত কারণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।