☰
✕

মূলধন বাড়াতে ইজিএম করবে কোহিনূর কেমিক্যাল

২০ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি অনুমোদিত মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত জানতে ১৪ ডিসেম্বর বেলা ৩টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, অনুমোদিত মূলধন বাড়াতে সংঘস্মারক ও সংঘবিধিতে পরিবর্তন আনবে কোম্পানিটি। এক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে কোহিনূর কেমিক্যাল।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১ টাকা ১ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কোহিনূর কেমিক্যাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের মোট ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ১৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৫ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ১২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পষর্দ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ১২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৯ পয়সায়।