☰
✕

মিরপুরে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ পাঁচজন হাসপাতালে

২০ নভেম্বর, ২০২৬

 

রাজধানীর মিরপুরে একটি ছয়তলা ভবনের নিচতলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ বাসিন্দা। শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া একটার দিকে মিরপুরের প্যারিদাস রোডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মঈন (১৫) ও তার প্রতিবন্দী বোন ফাতেমা (০৯), বাকিরা ফাতেমা (৩০), নাদিরা (৩০) ও ময়না (৩৫)।

মঈনের বাবা সুলতান মিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। থান কাপড় ছিল নিচ তলার রুমটিতে। ঘটনার সময়ে তিনি বাসায় ছিলেন না। আগুন লাগার পর, আহতরা দ্বিতীয় তলা থেকে নিচে নামতে পারেনি। তাদেরকে উপরে উঠিয়ে পাশের ভবন দিয়ে নামানো হয়েছিল।

তিনি বলেন, আমার মেয়েটা প্রতিবন্ধী, তাকে বের করতে কষ্ট হয়েছিল। বের করতে দেরি হওয়ায়, ছেলে মেয়ে দুজনেই দগ্ধ হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, পাঁচজনেরই শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছেন, পাশাপাশি দুইজন দগ্ধ হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।