শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২৪ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১৯২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) মো. রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই মামলা দরেন করেন। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ফারজানা বেগম বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে আনি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, মো. রিয়াজ হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীর তালিকায় রয়েছেন শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমান

 

‘টেকশই পর্যটন বিকাশে সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। আমরা চাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে; কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্যে। ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং আরও সমৃদ্ধ করে। তিনি বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। এখানে এবং এর আশপাশে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে। মন্ত্রী আরো বলেন, হারমনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উপস্থাপনা। তিনি আশা প্রকাশ করেন, হারমনি ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস ফাহমিদা আখতার’র সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বহী কর্মকর্তাা (অ.দা.) মো আব্দর রউফ। বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মোল্লা।