চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল চালক নিহত

২৪ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের চন্দনাইশে কলঘর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী।

বৃহস্পতিবার সকালে উপজেলার কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৪০)।

তিনি উপজেলার গাছবাড়িয়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় বাসের প্রায় ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।  

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, বাসটি কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সাইকেল চালক আলমগীর মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হন।

তিনি জানান, তাকে বাঁচাতে গিয়ে বাসটিও সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।