☰
✕

নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে প্রতিমন্ত্রী মীর হেলালের ঘর উপহার

২১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সুবিধাবঞ্চিত চার গৃহহীন পরিবারের জন্য নিজের ব্যক্তিগত তহবিলে ঘর নির্মাণ করে দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (২০ নভেম্বর) হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহহীন পরিবারগুলোর হাতে ঘরের চাবি তুলে দেন প্রতিমন্ত্রী। এর মধ্যে তিনটি সরকারি অর্থায়ন ও একটি নিজস্ব অর্থায়নে মোট ৪টি ঘরের চাবি তুলে দেন তিনি।

এ সময় মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতো কোনো সামর্থ্য বা ক্ষমতা আমার নেই। তবে হাটহাজারীর সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যে ৩টি ঘর উপহার দিয়েছেন, তার সাথে আমি আমার নিজস্ব অর্থায়ন থেকে আরও ১টি ঘর যুক্ত করে এলাকাবাসীর জন্য মোট ৪টি ঘর উপহার দিলাম। আমার এই ক্ষুদ্র প্রয়াসটি আমি প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে নিবেদন করছি।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তার এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

ঘর বিতরণ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলার পদস্থ সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।