☰
✕

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকার বৃক্ষরোপণ

২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি-ঢাকা।

শনিবার সকালে জিয়া উদ্যানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা। এসময় ৬২ প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদল, সদস্য অরণ্য পাশা ও আলমগীর লিটনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।