☰
✕

হ্যাকিংয়ের শিকার এফবিআই-এর তথ্যভান্ডার

২১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্তের সঙ্গে জড়িত দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ে দ্বিতীয়বারের মতো হ্যাকিংয়ের ঘটনা ঘটল।

হ্যাকাররা এনসিআইসিতে অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন ব্যক্তির অতীত রেকর্ড যাচাইসহ নানা তথ্য আদান-প্রদানে এই ডেটাবেইস ব্যবহার করে।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একের পর এক সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় দেশটির সাইবার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন সেই উদ্বেগ প্রশমনের চেষ্টা করছে

সূত্র: সিএনএন