২১ নভেম্বর, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগীদের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং প্রতিরোধে সাতক্ষীরায় ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (২০ নভেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে ২৪ নভেম্বর জেলা কৃষকদল, ২৫ নভেম্বর সদর উপজেলা বিএনপি, ২৬ নভেম্বর পৌর বিএনপি, ২৭ নভেম্বর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বিত উদ্যোগে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে, ২৮ নভেম্বর জেলা স্বেচ্ছাসেবক দল, ২৯ নভেম্বর শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপি, ৩০ নভেম্বর জেলা যুবদল, ১ ডিসেম্বর জেলা ছাত্রদল, ২ ডিসেম্বর জেলা তাঁতীদল, ৩ ডিসেম্বর জেলা মৎস্যজীবী দল, ৪ ডিসেম্বর জেলা মহিলা দল, ৫ ডিসেম্বর জেলা শ্রমিক দল, ৬ ডিসেম্বর জেলা জাসাস এবং ৯ ডিসেম্বর জেলা ওলামা দল ও দিয়া পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দলীয় ঘোষণায় এসব কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।