☰
✕

সালমানের হাত থেকে বাঁচতে যা করেছিলেন ঐশ্বরিয়া

২১ নভেম্বর, ২০২৬

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের প্রেম কাহিনি সবার জানা। তাদের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল পর্দার জনপ্রিয় তারকা জুটি বাস্তবেও জুটি বাঁধবেন। কিন্তু সম্পর্ক শেষ হয় বিচ্ছেদের মাধ্যমে। এবার জানা গেল সালমানের হাত থেকে বাঁচতে বিশেষ দেহরক্ষীও রেখেছিলেন রাই সুন্দরী।

‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য এমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া’ বইয়ে লেখক কাবেরী বামজাই দাবি করেন, 'কুছ না কাহো' -তে একসঙ্গে কাজ করেন অ্যাশ-অভিষেক। যা ছিল সালমানের মতের বাইরে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর প্রাক্তন দেহরক্ষী কেতন কারান্দে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেতন সম্প্রতি জানিয়েছেন তাঁকে নিয়োগ করা হয়েছিল সালমান খানের হাত থেকে ঐশ্বররিয়া রাইকে বাঁচাতে। এক সাক্ষাৎকারে বলেন, 'আমি এক সময় ঐশ্বরিয়ার দেহরক্ষী ছিলাম। আমাকে সালমানের জন্যই নিয়োগ করা হয়েছিল। মাত্র ৭ দিনের জন্য আমাযকে কাজে রাখা হয়েছিল, যাতে আমি তাকে সালমানের হাত থেকে বাঁচাতে পারি।' 

কেতনকে নিয়োগের পেছনের কারণ কি সালমান জানতেন? উত্তরে তিনি জানান, 'সালমান হয়তো জানতেন। অনেক বছর আগেকার কথা তো।' কী কী কাজ করতেন তিনি সে সময়? ঐশ্বরিয়াকে বাড়ি থেকে সিনেমার সেটে নিতেন এবং বাড়ি পৌঁছে দিতেন। প্রয়োজনে ফ্যাশন শোয়েও তিনি অভিনেত্রীর সঙ্গে থাকতেন। 

কাজ ছাড়ার কারণ জানতে চাইলে একটি ঘটনা উল্লেখ করেন কেতন। তিনি জানান, এক ইভেন্টে ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন তিনি। শো শেষে রাই সুন্দরীকে গাড়িতে বসিয়েছিলেন বাসায় পৌঁছে দেবেন বলে। ঠিক তখন সালমানের সামনে পড়েন তারা। ঘাবড়ে যান কেতন।এরপর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।