☰
✕

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ৩৮ হলেও আবেদন করুন

২২ নভেম্বর, ২০২৬

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: চিফ বিজনেস অফিসার
বিভাগ: ইলেকট্রিক ভেহিকেল
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যবসায়িক নেতৃত্বে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ থেকে ২০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: ৩৫ থেকে ৪৮ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা
দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬