২২ নভেম্বর, ২০২৬
দিনাজপুর জেলায় দিনাজপুর রোটারী ক্লাবের আয়োজনে ও রোটারী ক্লাব অব ঢাকা’র সহযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর দুইটায় সদর উপজেলার রাজা রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রোটারী ক্লাবের ‘স্লিপিং কিডস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড’ প্রকল্পের আওতায় এসব শিক্ষা সংক্রান্ত ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে শুকনো খাবার, কলা, ডিম, বিস্কুট, পানি এবং স্লিপিং কিডস হিসেবে মশারী, বালিশ, চারসেট জামা, স্যান্ডেল, টিফিন বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, কম্বল, গরম কাপড় প্রভৃতি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোটারী ক্লাবের রংপুর জোনের কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন, দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাড. হুসনা-উল-আসমা, রোটারিয়ান রনজিত কুমার সিংহ প্রমুখ। এছাড়া রোটারী ক্লাব অব ঢাকার শেখ নাহার মাহমুদ, রফিকুল ইসলাম রাউলি, মো আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।