২২ নভেম্বর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এবং নীলফামারী পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, প্রতি শনিবার দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান চলমান রাখার ধারাবাহিকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।