☰
✕

কুমিল্লায় বিএনপির প্রবীণ নেতাকে সংবর্ধনা

২২ নভেম্বর, ২০২৬

 

রাজনীতির দীর্ঘ পথচলায় কখনো ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে দলটির দুঃসময়ে সংগঠনের পাশে থেকেছেন। দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। 

বয়সের ভারে ন্যুব্জ, তার ওপর ক্যানসারে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়েছেন অনেকটাই। তবু দলের নেতাকর্মীদের কাছে তার পরিচয় একজন ত্যাগী ও পরীক্ষিত অভিভাবক হিসেবে। সেই প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রবীণ এই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়া। বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। 

এ সময় সদর উপজেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল