২২ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আবিরপাড়া এলাকার ফরহাদ শেখ (৩৬), সন্তোষপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে আবিরপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোহাম্মদ আলী ওরফে সালমান (৪৫) এবং পশ্চিম রাজদিয়া এলাকার বাবু শেখ (২৬)।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল আবিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সিহাব হোসেনের বেকারির দোকানের গলির রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।