২২ নভেম্বর, ২০২৬
মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খাঁন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
গতকাল শনিবার রাত ১০টার উপজেলার চিলা ইউনিয়নের কাইনমারি এলাকায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় কাইনমারি এলাকার বাসিন্দা ওলী খানকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত জব্বার খানের ছেলে।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি ফোর্সেস জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে।