২২ নভেম্বর, ২০২৬
নাটোরের লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির পদে মাওলানা আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট মাসুদ রানা পুনর্নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে নতুন সেশনের জন্য উপজেলা কমিটির সহকারী সেক্রেটারিসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
নবনির্বাচিত উপজেলা কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম।
এছাড়া লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার আমির হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন—১ নম্বর লালপুর ইউনিয়নে কামরুজ্জামান চঞ্চল, ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, ৩ নম্বর চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নম্বর আরবাব ইউনিয়নে মাওলানা আব্দুর রব, ৫ নম্বর বিলমাড়িয়া ইউনিয়নে আনেজউদ্দিন, ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম মান্না, ৭ নম্বর ওয়ালিয়া ইউনিয়নে মাওলানা লোকমান হাকিম, ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ, ৯ নম্বর এবি ইউনিয়নে শরিফুল ইসলাম সোহাগ, ১০ নম্বর কদিমচিলান ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং গোপালপুর পৌরসভা শাখায় হাফেজ আমিরুল ইসলাম।
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে লালপুর উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।