২৩ নভেম্বর, ২০২৬
দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আকিজ রেডিমিক্স ও আকিজ বিল্ডিং সলিউশনসকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের আইএসও সনদ হস্তান্তর করা হয়।
এতে বক্তব্য দেন আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী ও আকিজ রেডিমিক্সের সিইও আনিসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোস্তাক আহমেদ ও আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান। আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘দ্য আর্ট অব কংক্রিট’।