☰
✕

সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

২৩ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের বাস্তবায়িত ১০০টি উন্নয়ন প্রকল্পের তিন কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কমিটির হাতে চেকে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। 

তিনি বরাদ্দের টাকা অপচয় না করে যথাযথভাবে ব্যয় করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শমর কুমার পাল। 

জেলা পরিষদ সূত্র জানায়, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উন্নয়নে এই বরাদ্দ দেওয়া হয়েছে।