শতাধিক পেশাজীবীর এবি পার্টিতে যোগদান

২৯ অক্টোবর, ২০২৪

আমার বাংলা‌দেশ পা‌র্টি‌তে যোগ‌ দি‌য়ে‌ছেন শতা‌ধিক পেশাজীবী মানু্ষ। সোমবার (২৮ অক্টোবর) ইউরো-এশিয়ানো রেস্টুরেন্টের হল রুমে আনুষ্ঠানিক যোগদা‌ন করেন তারা।

এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তা ‌ছি‌লেন পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক।

নতুন যোগদানকৃতদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, সাবেক জেলা ও দয়রা জজ শামসুল আলম খান চৌধুরী, জনজোটের সাবেক সমন্বয়ক মাহবুব শামীম, স্থপতি তানভীর, বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদুল আলম চৌধুরী ও বিশিষ্ট শিল্পী আদিবা চৌধুরী।

মজিবুর রহমান মঞ্জু বলেন, কোনও কিছু গঠন করা খুবই কঠিন কাজ আর সেটা যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে তা আরও কঠিন। আজ আমি অত্যন্ত খুশি এখানে জাজ, অ্যাডভোকেট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, নাট্য নির্মাতাসহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অধিকারভিত্তিক একটি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম। সকলের সহযোগিতায় আজ সেটি একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, গাজী নাসির, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, আহমদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, এবি লইয়ার্সের যুগ্ম সচিব অ্যাডভোকেট উদয় তাসমির, অ্যাডভোকেট মতিয়ার রহমান, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব সুমাইয়া শারমিন ফারহানা, যুবনেত্রী শাহিনুর আক্তার শীলাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।