২৩ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে যাচ্ছেন। যাতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আপনারা কৃষি উৎপাদন বৃদ্ধিতে অংশ নিতে পারেন। এছাড়াও প্রকৃত কৃষকরা যেন সার ও বীজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেদিকে দৃষ্টি রাখতে বলেন তিনি।
টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ হাজার ৬'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিন্যামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, ৪ হাজার ৬০০ জন কৃষকের মধ্যে ৪ হাজার কৃষককে ১কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৫'শ জন কৃষককে ১০ কেজি চিনাবাদাম ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১'শ জন কৃষককে ৮ কেজি খেসারীর বীজ ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান তালুকদার সেলু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।