☰
✕

মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

২৪ নভেম্বর, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখা (আইআরজিসি নেভি) সোমবার গভীর রাতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাহিনীটি জানায়, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালীর পূর্বাংশে নৌ-মাইনের সাথে ধাক্কা খায় এবং শক্তিশালী বিস্ফোরণের ফলে তিনটি জাহাজেই আগুন ধরে যায়।

তারা দাবি করেছে, মার্কিন সামরিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার কাভার) এই ঘটনাগুলো প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে এবং তারা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করবে। পাশাপাশি প্রণালীতে 'অননুমোদিত রুট' ব্যবহার করা বা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে বাহিনীটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করার পর গত ১২ জুলাই ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। তেহরান সতর্ক করে দিয়েছে, ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো রুট ব্যবহার করলে কিংবা অনুমতি ছাড়া এই নৌপথ পাড়ি দেয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

হরমুজ প্রণালী বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম প্রধান নৌপথ।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি