২৪ নভেম্বর, ২০২৬
খাগড়াছড়িতে কেয়ার বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আর্ন প্রকল্পের ওপর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
সভায় জানানো হয়, পাহাড়ের দুর্গম এলাকার তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি উপজেলায় আর্ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
এর আওতায় খাগড়াছড়ির নয়টি উপজেলার ৫৪টি গ্রামের ৭ হাজার ৭০০ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে জেলায় ৩ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।